উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে
দীপংকর মণ্ডল : ক্লাসে উপস্থিতি কম, পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না পড়ুয়াদের৷ ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে৷ গোলপার্কের মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল পড়ুয়ারা৷ বেশ কয়েকটি গাড়িও ভাঙচুরের চেষ্টা হয় বলে অভিযোগ৷ শেষ খবর অনুযায়ী, অবরোধ এখনও চলছে৷ এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ৷ ছাত্র বিক্ষোভের কারণে শুক্রবার সাউথ সিটি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ এদিকে গোলপার্কে অবরোধে আটকে পড়েছেন পরিচালক অঞ্জন দত্ত৷ [ জেলে সরবরাহ হচ্ছে ভেজাল তেল, ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ কারা দপ্তরের ] পরীক্ষার মরশুমে কলেজে হাজিরা নিয়ে কড়াকড়িতে ক্ষোভ বাড়ছে পড়ুয়াদের৷ কোথাও ছাত্র সংসদ সদস্যদের বিরুদ্ধে টাকা নিয়ে উপস্থিতির হার বাড়িয়ে দেওয়া, কোথাও আবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাজিরার খাতায় গরমিলের অভিযোগ ওঠেছে৷ শুক্রবার সকালে সাউথ সিটি কলেজের গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা৷ কিন্তু, বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে অভিযোগ৷ এরপরই রাস্তায় নামেন সাউথ সিটি কলেজের পড়ুয়ারা৷ পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হয়৷ গোলপার্ক মোড়ে শুরু হয় অবরোধ৷ রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা, মোতায়েন প্রচুর পুলিশকর্মী৷...