Posts

Showing posts with the label IFTTT

চিকিৎসার জন্য ভিক্ষা করছেন প্রাক্তন সেনা জওয়ান, পাশে দাঁড়ালেন গম্ভীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় দেশের হয়ে লড়াই করেছেন। একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধেও ছিলেন ভারতের সেনানী। অথচ, পীতাম্বরম নামের এই ব্যক্তিকে এখন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে। একটি দুর্ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছিলেন একাত্তরের যুদ্ধের নায়ক। তারপর থেকেই ভুগছেন চরম অর্থকষ্টে। এমনকী টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করানো যায়নি তাঁর। দিল্লির রাস্তায় দাঁড়িয়ে তিনি যখন ভিক্ষা করছেন, তখনই পাশে পেয়ে গেলেন জাতীয় দলের এক প্রাক্তন ক্রিকেটারকে। তাঁর হয়ে টুইটারে সওয়াল করলেন গৌতম গম্ভীর। [মিতালির সঙ্গে অদ্ভুত মিল রোহিতের, নিরাশ করলেন দুই তারকাই] গম্ভীর একটি টুইট করে পীতাম্বরের জন্য সাহায্যের আরজি জানিয়েছেন। গম্ভীরের টুইটে দেখা যাচ্ছে রাজধানীর রাস্তায় প্ল্যাকার্ড হাতে এক ব্যক্তি ভিক্ষা চাইছেন। হাতের প্ল্যাকার্ডের লেখা পড়ে বোঝা যায়, তিনি ১৯৬৫ থেকে ১৯৭১ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ছিলেন। তিনি যে সেনা জওয়ান তা বোঝা গিয়েছে তাঁর আইডেন্টিটি কার্ড দেখেও। প্রাক্তন ওই জওয়ান আরও জানাচ্ছেন, সম্প্রতি তাঁর একটি দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকেই চিকিৎসার জন্য অর্থ জোটাতে পারছেন না তিনি। [বিতর্কের অব...

শট দেওয়ার পর মনিটরে নিজেকে দেখতেন না বিদ্যা, কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। মেদবহুল চেহারা ছাপিয়ে পর্দায় বরাবরই প্রাধান্য পেয়েছে তাঁর বুদ্ধিদীপ্ত চোখ, ঝকঝকে হাসি ও প্রাণবন্ত অভিনয়। কিন্তু তাও বারবারই চেহারা নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তিনি বিদ্যা বালন। আপাত দৃষ্টিতে এই সব বিষয়ে তাঁকে ‘ডোন্ট কেয়ার’ বলে মনে হলেও সমস্যা ও সমালোচনায় তিনিও যে বিব্রত হন, সে বিষয়ে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, অসুস্থতার কারণে অনেক চেষ্টা করা সত্ত্বেও কখনও রোগা হতে পারেননি তিনি। আর তাই একাধিকবার হেনস্তার শিকারও হতে হয় তাঁকে। আধুনিক সিনেমার বিষয় বদলেছে। চেহারার থেকেও প্রাধান্য পেয়েছে বুদ্ধিদীপ্ত অভিনয়। তাই এত সমালোচনার পরেও তাঁর নায়িকা হওয়ায় বিশেষ সমস্যা হয়নি। কিন্তু অল্প বয়স থেকেই ওজন কমানো নিয়ে সাধারণ মানুষের উপদেশ শুনতে হয়েছে। এটা যে সব সময় ভাল লাগত তা নয়। তাই নিয়মিত ব্যায়াম করে রোগা হওয়ার চেষ্টা করতেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু ছোটবেলা থেকেই হরমোনের অসুখে আক্রান্ত হওয়ার কারণে রোগা হওয়া হয়নি। একটা সময় ব্যায়ামে হরমোনের সমস্যা কিছুটা কমলেও পরে...

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টে ‘হিউজ’ আতঙ্ক, মাথায় বল লেগে হাসপাতালে ক্রিকেটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   মাথায় বল লাগল শ্রীলঙ্কা ওপেনার ডিমুথ করুণারত্নের। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে আনার পর সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। করুণারত্নকে পর্যবেক্ষণে রাখা হয়। কয়েক ঘণ্টা পর অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। [ বিতর্কের অবসান, বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারতেই ] অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৫৩৪ রান রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় শনিবার। জবাবে শ্রীলঙ্কা দিনের শেষে ৩ উইকেটে ১২৩ রান করেছে। করুণারত্নের চোট পাওয়ার ঘটনাটি ঘটে ইনিংসের ৩১তম ওভারে। প্যাট কামিন্সের শর্ট বলকে বাউন্সার ভেবে মাথা নিচু করেন করুণারত্নে। কিন্তু বল যতটা উঠবে ভেবেছিলেন, তা হয়নি। বল করুণারত্নের কাঁধে লেগে মাথার পিছনে গিয়ে আঘাত করে। হেলমেট তো বটেই, ব্যাটিং করার সময়ে নেক গার্ডও পরেছিলেন শ্রীলঙ্কার ওপেনারটি। কিন্ত, তাতেও চোট সামলাতে পারেননি,  মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাত থেকে ব্যাট ছিটকে পড়ে যায়। শ্রীলঙ্কা দলের ফিজিও ও অস্ট্রেলিয়া দলের চিকিৎসক দ্রুত মাঠে পৌছে যান। দু’দলের ক্রিকেটাররা প্রবল টেনশনের সঙ্গে করুণারত্নেকে ঘিরে ধরেন। এরপর স্ট্রেচারে চাপিয়ে মাঠের বাইরে এনে সোজা হাসপ...

সুন্দরবনের জঙ্গলে স্বামীর দেহ আগলে রাতভর বসে থাকলেন স্ত্রী

Image
দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  মৃত স্বামীকে বুকে আঁকড়ে রাতভর জঙ্গলে বসে স্ত্রী। সারারাত প্রবল ঠান্ডার মধ্যে আটকে পড়ে আছেন জনবিচ্ছিন্ন নির্জন দ্বীপে। চারিদিক থেকে ধেয়ে আসছে বাঘ-শুয়োর-সহ হাজারো পশু। এই ভাবে কিছুক্ষণ থাকতে থাকতে অবশেষে জ্ঞান হারান স্ত্রী নিজেও। দুই দিন পর উদ্ধার করা হল তাঁকে। গ্রামবাসী, ব্যাঘ্র প্রকল্পের কর্মী ও পুলিশের সহযোগিতায় ওই মহিলাকে ভরতি করা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কোস্টাল থানার কুমিরমারী গ্রামে। [ চেন কিলার’-এর দৌরাত্ম্য কালনায়, গলায় লোহার শিকল পেঁচিয়ে চলছে লুটপাট ] জানা গিয়েছে, কুমিরমারী গ্রামের বাসিন্দা পরিতোষ মণ্ডল ও তাঁর স্ত্রী অনিমা কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের বসিরহাট রেঞ্জের আড়বেঁশের জঙ্গলে। জঙ্গলে নেমে আসে অন্ধকার। নৌকা খাঁড়িতে রেখে জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরতে নামেন ওই দম্পতি। কিন্তু রাস্তা গুলিয়ে ফেলেন তাঁরা। দিনের আলো না ফুটলে নৌকায় ফেরা যে আর সম্ভব নয় তা বুঝতে পারেন দু’জনই। সারা দিন না খেয়ে আর শীতের মধ্যে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরিতোষ। চোখের সামনে স্বামীকে মরতে দেখেও কিছুই করার ছিল না অনিমার...

মিলল না হেলিপ্যাড, বালুরঘাটে যোগীর সভা নিয়ে অনিশ্চয়তা

রাজা দাস, বালুরঘাট:  যোগী আদিত্যনাথের সভা ঘিরে তৈরি হল জটিলতা। রবিবার উত্তর দিনাজপুরের বালুরঘাটে সভা করার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। কিন্তু তাঁর হেলিকপ্টার কোথায় নামবে, তা এখনও জানে না জেলার বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, যেখানে হেলিকপ্টার নামার কথা ছিল, সেখানে নামার অনুমতি দেয়নি প্রশাসন। এই নিয়ে জেলাশাসকের বাংলো ঘেরাও করেছে তারা। আজ বালুরঘাট স্টেশন সংলগ্ন মাঠে সভা করার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু তাঁর হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডের অনুমতি দেয়নি প্রশাসন। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপিকে নিয়ে আশঙ্কায় ভুগছে শাসকদল। তাই যোগী আদিত্যনাথের সভা যাতে বানচাল হয়, তার সবরকম চেষ্টা করছে তারা। ঠিক করণেই প্রশাসন হেলিপ্যাডের অনুমতি দেয়নি বলে অভিযোগ গেরুয়া শিবিরের। ফলে যোগীর উপস্থিতিও অনিশ্চয়তার মুখে। কারণ হেলিপ্যাডের অনুমতি না পেলে তিনি কীভাবে সভা পর্যন্ত পৌঁছবেন, তা প্রশ্নের মুখে। কিন্তু জেলার বিজেপি নেতৃত্ব এই সমস্যার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ জানাতে শুরু করে দিয়েছে। ইস্যুটি নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকের বাংলো অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তারা। ...

‘ভুল করেছি’, বাড়ি ফিরতে চান জার্মান ‘আইএস বধূ’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগে বাড়ি থেকে পালিয়েছিলেন। উদ্দেশ্য ছিল ইসলামিক স্টেটের (আইএস) দলে নাম লেখানো। জার্মানি থেকে পাড়ি দিয়েছিলেন সূদূর সিরিয়ায়। বছর উনিশের লেওনোরা এখন পূর্ব সিরিয়ার আইএসের শেষ দুর্গ বাঘোঝ থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। ভুল স্বীকার করে বাড়ি ফিরতে চান। সঙ্গে দুই সন্তান। শুধু লিওনোরাই নন, প্রাণ বাঁচানোর তাগিদে আরও কয়েক হাজার নারী-পুরুষ-শিশুকে ফেলে পালাচ্ছে জঙ্গিরা। [বাতিল আইএনএফ চুক্তি, রাশিয়া-আমেরিকার মধ্যে ফের শুরু ঠান্ডা লড়াই! ] আমেরিকার সাহায্যে ইরাক সীমান্তের পূর্ব সিরিয়ায় আইএস ঘাঁটিতে  চূড়ান্ত লড়াই করছে সিরিয়ান ডেমোক্র‌্যাটিক ফোর্সেস (এসডিএফ)। প্রাণরক্ষার তাগিদে যুদ্ধবিধ্বস্ত এলাকা ছাড়ছেন বহু মানুষ। লিওনোরা তাঁদেরই একজন। পরনে কালো লম্বা বোরখা, মাথায় সাদা ফুল ফুল হিজাব। ঝরঝরে ইংরেজিতে নিজের কথা বলেছেন লিওনোরা। “আমি যথেষ্ট গোয়াঁর ছিলাম। ইসলামে দীক্ষিত হই ১৫ বছর বয়সে। তার দু’মাস পরেই পালিয়ে সিরিয়া চলে আসি।” সিরিয়ায় আসার তিনদিনের মধ্যে বিয়ে, এক জার্মানকে। ওই আইএস জঙ্গি মার্টিন লেমে’র তৃতীয় স্ত্রী লিওনোরা। আগের পক্ষের দুই স্ত...

রাস্তায় ফেলে যুবককে ধারালো অস্ত্রের কোপ, আতঙ্ক প্রিন্স আনোয়ার শাহ রোডে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভোরে রাস্তায় ফেলে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ। ছুটির সকালে আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে। গুরুতর আহত ওই যুবক ভরতি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের শরীরের চার জায়গায় কোপ মারা হয়। তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। [  খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক জেএমবি জঙ্গি ] আক্রান্ত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার খুব ভোরে প্রিন্স আনোয়ার শাহ রোডে ওই যুবকের উপর চড়াও হয় কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা। প্রাণ বাঁচাতে আক্রান্ত যুবক চিৎকার করছিলেন। পরিস্থিতি বেগতিক বেগতিক বুঝে অ্যাপ ক্যাব চড়ে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সাতসকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ রোডে। চারু মার্কেট থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে পুলিশ। শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের ক্ষত, তবে ওই যুবকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু, রাস্তায় ফেলে কেন ওই যুব...

বামেদের ব্রিগেডে প্রধান বক্তা কে? সভার কয়েক ঘণ্টা আগেও চলছে জল্পনা

স্টাফ রিপোর্টার: ব্রিগেডের মূল বক্তা কে? কার বক্তব্য শুনতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকবেন বামকর্মীরা? এমন প্রশ্ন ক’দিন ধরেই ঘুরপাক খাচ্ছে বামকর্মীদের মধ্যে। পোস্টার, ফেস্টুন বা সোশ্যাল মিডিয়ায় বক্তাদের নামের তালিকা প্রকাশ করা হলেও বিশেষ বক্তা কে? তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি আলিমুদ্দিনের নেতারা। শনিবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুধু বলেছেন, “এবারের সমাবেশে অতিথি বক্তা সিপিআইএমএল (লিবারেশন) নেতা দীপঙ্কর ভট্টাচার্য। কিন্তু শেষ বক্তা কে তা এড়িয়ে গিয়েছেন তিনি। ২০১৪ সালের বামফ্রন্টের শেষ ব্রিগেড সমাবেশ হয়।  মুখ্য বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরের বছরই পর পর দু’টি ব্রিগেড সমাবেশ করে সিপিএম। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর ও ৮ মার্চ পার্টি  প্লেনাম উপলক্ষে ব্রিগেড সমাবেশ করেছিল আলিমুদ্দিন নেতৃত্ব। মূল বক্তা সেই বুদ্ধদেব ভট্টাচার্য। বস্তুত বুদ্ধদেব ভট্টাচার্যর বক্তব্য শুনতেই গ্রাম-শহরের সিপিএম ও বাম কর্মীরা হাজির হয়েছিলেন। ঘটনা হল এরপর একক উদ্যোগ কেন? ফ্রন্টগত ভাবেও বামেরা কোনও ব্রিগেড সমাবেশ করেনি। এই অবস্থায় আজ রবিবার বামেদের কাছে ব্রিগ...

বদলাতে পারে কর্মক্ষেত্রের পরিস্থিতি, জেনে নিন এ সপ্তাহে আপনার ভাগ্য কী বলছে

ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে সরল রাশিয়া, আমেরিকাকে জবাব পুতিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠান্ডা লড়াইয়ের সময় ক্ষেপণাস্ত্র চুক্তি করেছিল আমেরিকা ও রাশিয়া। যাতে কিছুটা হলেও উত্তেজনার পারদ কমেছিল। কিন্তু মার্কিন চাপের পালটা হিসাবে এবার ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। [বাতিল আইএনএফ চুক্তি, রাশিয়া-আমেরিকার মধ্যে ফের শুরু ঠান্ডা লড়াই! ] ১৯৮৭ সালের মধ্যপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র (আইএনএফ) চুক্তি লঙ্ঘন নিয়ে দীর্ঘদিন ধরেই পরস্পরের বিরুদ্ধে আঙুল তুলছে বিশ্বের অন্যতম শক্তিধর দুই দেশ। গত বছর ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, রাশিয়া চুক্তির শর্ত না মানলে তাঁরা সরে আসবেন। শুক্রবার সেই মর্মে তিনি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা জানান। শনিবার রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে সম্প্রচারিত বৈঠকে এ কথা ঘোষণা করেন পুতিন। তাঁর বক্তব্য, আমাদের মার্কিন সঙ্গীরা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন। তাই আমরাও চুক্তি রূপায়ণে এখন আর দায়বদ্ধ থাকতে পারব না। পাশাপাশি, নিরস্ত্রীকরণ নিয়ে তাঁরা আগ বাড়িয়ে আমেরিকার সঙ্গে কথা বলবেন না বলেও পুতিন জানিয়ে দিয়েছেন। তাঁর কটাক্ষ, “যতক্ষণ না মার্কিন বন্...

বিহারের হাজিপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, মৃত অন্তত ৬

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেল দুর্ঘটনা বিহারে। বৈশালীর হাজিপুরের কাছে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ছ’জন, আহত বহু যাত্রী বলে রেল সূত্রে খবর। রবিবার ভোর ৩টে ৫৮ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। রেল মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, সীমাঞ্চল এক্সপ্রেসের এসি কামরা বি-৩, স্লিপার কামরা এস-৮, এস-৯, এস-১০-সহ প্রায় নয়টি কামরা লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ| বরাউনি শোনপুর থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে হাজিপুরের দিকে। রেল মন্ত্রকের সূত্রে শোনপুর, হাজিপুর ও বরাউনিতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৬১৫৮২২১৬৪৫, ০৬২২৪২৭২২৩০, ০৬২৭৯২৩২২২২। এই দুর্ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার কাজ শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রেল সূত্রে খবর, যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের ভোর ৩টে ৫৮ মিনিট নাগাদ মারাত্মক একটা শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। Rescue and relief operations are on for derailme...

উন্নয়ন শুরুর আগে গঙ্গারামপুর স্টেশন পরিদর্শন রেলকর্তার

রাজা দাস, বালুরঘাট:  গঙ্গারামপুর স্টেশনের উন্নীতকরণ কাজের আগে পরিদর্শনে এলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্ত। তবে, সফরসূচিতে বালুরঘাট স্টেশন পরিদর্শনের কথা থাকলেও তিনি আসেননি। শনিবার গঙ্গারামপুর এবং তপনের রামপুর স্টেশন পরিদর্শনকালীন ডিআরএমের কাছে তুলে ধরা হয় পরিকাঠামোগত সমস্যাগুলি। রেল সূত্রের খবর, গঙ্গারামপুর স্টেশনটিতে বি-গ্রেড স্টেশনে উন্নীত করতে ১৮ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি কাজের টেন্ডার খোলা হবে। তার আগে স্টেশনের পরিস্থিতি, প্ল্যাটফর্ম এবং আন্ডারপাসের সমস্যাগুলি ডিআরএম সরজমিন খতিয়ে দেখেন। সঙ্গে বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট থেকে একদল সহকারি ও জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। গঙ্গারামপুর স্টেশনের হাল খতিয়ে দেখার পাশাপাশি ইঞ্জিনিয়রদের নিয়ে নকশা যাচাই করেন। সেখানে ডিআরএমের কাছে উঠে আসা অভিযোগ অনুযায়ী, গঙ্গারামপুর স্টেশনে রেলপথ থেকে প্ল্যাটফর্ম অত্যন্ত নিচু। ফলে ট্রেনে উঠতে গিয়ে যাত্রীরা চরম নাকাল হন। তাছাড়া স্টেশনে যাত্রী পরিষেবার কোনও ব্যবস্থা নেই বলে অভিযোগ। নেই জল ও আলোর সঠিক ব্যবস্থা। বৃষ্টি হল...

‘ভীতি’ই এখন ‘ভীত’! ডিনার প্লেট সাজছে লুপ্তপ্রায় হাঙরের মাংসে

Image
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম শুনলেই ভয়ে শিউরে উঠতে হয়। জলের নিচে থাকা হিংস্র এবং বিপজ্জনক প্রাণী। কখন যে আস্ত মানুষ কিংবা পশু খাবার হয়ে চলে যাবে তার পেটে, ঠিক নেই। কিন্তু সভ্যতার অগ্রগামিতায় উলটপুরাণ। সমুদ্রের আতঙ্ক  সেই হাঙরই এখন মশলাদার মাংস হয়ে পৌঁছে যাচ্ছে খাবারের পাতে। জেনে হোক বা না জেনে, সেই পদই চেটেপুটে খাচ্ছেন ব্রিটিশরা। সম্প্রতি রেস্তরাঁর মেনুকার্ডের ওপর নজর বুলিয়ে এটাই বলছেন গবেষকরা। রান্নাঘরের কাঁচা মাংসের কিছু নমুনার ডিএনএ পরীক্ষার পর প্রমাণিত, লুপ্তপ্রায় প্রজাতির হাঙরই ব্রিটেনের রেস্তোরাঁগুলোয় নতুন স্বাদ নিয়ে এসেছে। স্ক্যালোপড হ্যামারহেড। হাঙরের এই প্রজাতি শিকারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, শিকার তো বটেই। লুকিয়ে-চুরিয়ে এর মাংস নানা জায়গায় বিভিন্ন মূল্য বিক্রি হচ্ছে। আলাদা করে বিকোচ্ছে পাখনার অংশ বা ফিন। শার্ক ফিন স্যুপ অত্যন্ত লোভনীয় একটি পদ ব্রিটেন-সহ ইউরোপের বিভিন্ন দেশে। ফলে চাহিদা বাড়ছে, বাড়ছে বিপন্ন প্রাণীকে আরও দ্রুত বিপন্নতার দিকে ঠেলে দেওয়ার প্রবণতা। ব্রিটেনের এক্সটার বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট বলছে, স্ক্...

আরও পাঁচ বছর সিমিকে নিষিদ্ধ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমিকে ফের পাঁচবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের নিরাপত্তার স্বার্থে এই সংগঠনকে অবৈধ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংগঠন শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করে। [বাজেটে পরপর ছক্কা মোদির, গালে হাত দিয়ে বসে রইলেন ‘হতাশ’ রাহুল] স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, যদি সিমির বেআইনি কার্যকলাপ বন্ধ না হয় তবে সরকার পদক্ষেপ নেবে। পলাতক নেতারা গোপনে থেকে বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে ও দেশদ্রোহীমূলক কাজে মদত দিচ্ছে। তার ফলে সমস্যা আরও বাড়ছে। দেশের ধর্মনিরপেক্ষতা নষ্ট হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট, সন্ত্রাসবাদ ও অন্য হামলায় বাইরের শক্তিকে পরোক্ষে সমর্থন করছে তারা। তাই আরও পাঁচ বছর সিমিকে নিষিদ্ধ করেছে কেন্দ্র। সিমির বিরুদ্ধে মোট ৫৮টি মামলা দেখানো হয়েছে। যার মধ্যে ২০১৭ সালে গয়া বিস্ফোরণ, ২০১৪সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণ, ২০১৪ সালে ভোপালে জেল ভাঙার মতো বেআইনি ঘটনাকেও চিহ্নিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। [ ‘ভোটের জন...

কাঠমিস্ত্রীকে কিডন্যাপ করে খুনের হুমকি, গ্রেপ্তার ছয় যুবতী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবককে কিডন্যাপ করে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার আইটি সংস্থার ছয় যুবতী। অভিযোগ, কয়েকদিন ধরে ওই কাঠমিস্ত্রী ছেলেটি মহিলার পিছু নিয়েছিল। তাঁকে উচিত শিক্ষা দিতেই এভাবে কিডন্যাপ করা হয়। একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন ওই মহিলা। তারপর কোথাও থেকে নম্বর জোগাড় করে ফোন করা শুরু করে। বারবার দেখা করার অনুরোধ করতে থাকে। ঘটনাটি সেকেন্দ্রাবাদের। [জঙ্গির গুলিতে ঝাঁজরা তরুণী, ভাইরাল নৃশংস ঘটনার ভিডিও] ছেলেটির নাম ভি সাই কুমার। বয়স মাত্র ২৩ বছর। পেশায় কাঠমিস্ত্রী। মহিলা হায়দরাবাদের একটি বড় বহুজাতিক সংস্থায় কাজ করেন বলে জানা গিয়েছে। ওই মহিলাকে দেখে ভাল লেগে যায় সাই কুমারের। এরপর প্রত্যেকদিন অনুসরণ করতে থাকেন তিনি। কোনওভাবে ওই মহিলার ফোন নম্বরও জোগাড় করেন ওই যুবক। বারবার ওই মহিলাকে দেখা করার অনুরোধ করেন তিনি। দীর্ঘদিন এমন চলতে থাকায় মাথা ঠিক রাখতে পারেনি মহিলা। ছেলেটিকে উচিত শিক্ষা দিতে আরও পাঁচ বন্ধুর সঙ্গে পরিকল্পনা করেন। তারপর সেকেন্দ্রাবাদের একটি অচেনা জায়গায় ছেলেটিকে ডাকে ওই মহিলা। নিজের পাঁচ বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয়। ভাল লাগার দুর্বলতা কাজে লাগিয়ে চূড়ান্ত হেনস্...

সুনীলদের কোচ সের্জিও লোবেরো? তুঙ্গে জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এফসি গোয়ার কোচ সের্জিও লোবেরো কি ভারতের জাতীয় দলের কোচ হতে চলেছেন? ভারতীয় ফুটবলের যারা খোঁজ খবর রাখেন তাঁরা সম্ভবত আঁচ করতে পারছেন। আসলে গত কয়েকদিন ধরেই ব্যাপারটা ভারতীয় ফুটবলের অন্দরে চাউর হতে শুরু করেছে। স্টিফেন কনস্ট্যানটাইন জাতীয় দলের কোচিং পদ থেকে সরে দাঁড়িয়েছেন এএফসি এশিয়ান কাপে ভারত গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়ার পরেই। ১৪ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। তারপর ভারত কাউকে কোচ করে আনেনি। যদিও ফেডারেশন আগেই জানিয়ে ছিল, তারা বিজ্ঞাপন দিয়েই কোচ নিয়োগ করবে। সেই বিজ্ঞাপন এখনও দেয়নি ফেডারেশন। তবু ইতিমধ্য়ে রটে গিয়েছে আইএসএল খেলা এফসি গোয়া দলের কোচকে সম্ভবত ভারতীয় দলের দায়িত্বে নিয়ে আসা হতে পারে। [রবিবার দলে ফিরছেন ধোনি, জয় পেতে মরিয়া ক্যাপ্টেন রোহিত ] প্রশ্ন হল, হঠাৎ এফসি গোয়া দলের কোচের হাতে দায়িত্ব দেওয়ার কথা কেন ভাবছে ফুটবল ফেডারেশন? কী দেখেছে তারমধ্য়ে? আইএসএল লিগ টেবিলে দেখা যাচ্ছে বেঙ্গালুরু ও মুম্বই সিটির পর তৃতীয় স্থানে রয়েছে গোয়া। বেঙ্গালুরু যেখানে ১৩ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট, সেখানে গোয়া সমসংখ্যক ম্যাচ খেলে পেয়েছে ২৪ পয়েন্ট। অর্থাৎ ছ’পয়েন্টে...

‘চেন কিলার’-এর দৌরাত্ম্য কালনায়, গলায় লোহার শিকল পেঁচিয়ে চলছে লুটপাট

Image
রিন্টু ব্রহ্ম, কালনা : লুট করতে গিয়ে লোহার শিকল দিয়ে পেঁচিয়ে হত্যা কিংবা অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে যাওয়া- এটাই কায়দা হয়ে দাঁড়িয়েছে দুষ্কৃতীদের। কালনা শহরের সম্প্রতি সবকটি লুটপাটের ঘটনাতেই দেখা গিয়েছে এই চিত্র। তাতেই স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ফের ‘চেন কিলার’-দের দাপট বাড়ছে। কখনও সকাল, কখনও সন্ধে। ভুয়ো পরিচয় দিয়ে প্রথমে ফাঁকা বাড়িতে ঢোকা, তারপর মহিলাদের একা পেয়ে গলায় লোহার চেন পেঁচিয়ে লুটপাট। পরনের গয়না থেকে আলমারি থেকে টাকাপয়সা ও অন্যান্য দামি সামগ্রী ছিনিয়ে নিয়ে ফেরার হয়ে যায় দুষ্কৃতীদল। গত ২৭ জানুয়ারি ঠিক একইভাবে কালনার আনুখালে পুষ্প দাস নামে এক মহিলাকে খুন করা হয়েছে। তাঁর গলায় জড়ানো ছিল লোহার চেন। সপ্তাহখানেকের মাথায় গত শুক্রবারও কালনার উপলতি গ্রামে বৃদ্ধার উপর লোহার শিকল দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও ওই বৃদ্ধা প্রাণে রক্ষা পেয়েছেন।                                     [ শিক্ষক নেই স্কুলে, পড়ুয়াদের ভবিষ্যৎ তৈরি করছে স্থানীয় দাদা-দিদিরা] ২০১৩ সালে একই কায়দায় কালনায় পৃথক তিনটি হামলায় দু’জ...

ঘরোয়া উপায়ে বাড়িতেই তৈরি করুন পারফিউম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এখন বিয়ের মরশুম। মাঘ আর ফাল্গুন মানেই বিয়েবাড়ির বহর। এই সময় মানানসই পোশাক যেমন চাই, তেমনই চাই সুন্দর সুগন্ধী। বাজারে প্রচুর পারফিউম পাওয়া যায়। কিন্তু আপনার যা পছন্দ, ঠিক সেই গন্ধটি তো নাও পাওয়া যেতে পারেন। বেশিরভাগ সময়েই পাওয়া যায় না। তাই, একটু আধটু কম্প্রোমাইজ করে অন্য কোনও সুগন্ধী বেছে নিতে হয়। কিন্তু জানেন কি, এই সুগন্ধী আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন? প্রাচীন যুগে কেমিক্যাল দিয়ে তৈরি পারফিউম ছিল না। তখন ঘরোয়া পদ্ধতিতেই বানানো হত সুগন্ধী। সেই পদ্ধতি আপনি এখনও করে দেখতে পারেন। আপনার প্রিয় গন্ধ বেছে নিন সবার আগে। যদি আপনার গোলাপের গন্ধ পছন্দ হয়, তবে গোলাপ পেস্ট করে তেল বের করুন। এবার দুই টেবিল চামচ কেরিয়ার তেলের সঙ্গে এক ড্রপ ওই তেল মেশান। তবে, সুগন্ধী কতটা সুন্দর হবে তার উপর নির্ভর করে মিশ্রণ তৈরি হবে। তবে সিন্থেটিক পারফিউমের থেকে বাড়িতে তৈরি সুগন্ধীর স্থায়িত্ব অনেক বেশি। শুধু গোলাপ নয়, চন্দন, কমলালেবু, ল্যাভেন্ডার, ভ্যানিলা, জুঁই, বেল ইত্যাদি দিয়েও তৈরি করতে পারেন পারফিউম। যদি কম গন্ধ চান তাহলে এই সব উপাদানের রস তেলে মেশাল অল্প। গাঢ...

সাইকেল চালানো নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের কোপে কাটা গেল পুরুষাঙ্গ

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  সাইকেল চালানোকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে কাটা গেল এক যুবকের পুরুষাঙ্গ। আহত যুবকের নাম কাদের লস্কর। গুরুতর জখম অবস্থায় তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার খাগড়াবাদ গ্রামে। শুক্রবার সকালে নিজামউদ্দিন মোল্লার পরিবারের সঙ্গে মোহাম্মদ কাদের লস্করের পরিবারের গন্ডগোল বাঁধে। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ কাদের লস্কর নিজের বাড়িতে দর্জির কাজ করছিলেন। সেই সময় তাঁর স্ত্রী সাহারা বিবি বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তখনই প্রতিবেশী যুবক নিজামউদ্দিন মোল্লা রাস্তা দিয়ে যাওয়ার সময় সাহারা বিবিকে দেখে গালিগালাজ শুরু করেন। কাদের তার প্রতিবাদ করলে নিজামউদ্দিন মোল্লা, খোকন সর্দার ও মোসলেম সর্দার তাঁকে মারধর করে বলে অভিযোগ। এমনকী অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারে বলে অভিযোগ। এই ঘটনা দেখে স্ত্রী সাহারা বিবিকে বাঁচাতে আসেন মোহাম্মদ কাদের। তাঁকেও তখন মারধর করা হয়। এমনকী ধারালো কাঁচি দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। [...

বোপান্নাদের লড়াই সত্ত্বেও ডেভিস কাপে হার ভারতের

সুপ্রিয় মুখোপাধ্যায়: শনিবাসরীয় দুপুরে বেশ হতাশই লাগছিল মহেশ ভূপতিকে। ঘণ্টা দেড়েক আগেও যে রকম উজ্জীবিত লাগছিল তাঁকে, এখন সেসব উধাও। হয়তো ভেবেছিলেন রোহন বোপান্না-দ্বিবিজ শরন জুটি ডাবলস ম্যাচ জেতার পর সিঙ্গলসে লড়াই করবেন প্রজনেশ গুণেশ্বরণ। কিন্তু কোথায় কী? ডাবলসে বোপান্নারা যে লড়াইটা করলেন, তার বিন্দুমাত্র যদি সিঙ্গলসে থাকত, তাহলে হয়তো এত সহজে জেতে না ইতালি। অথচ বোপান্নারা ডাবলস জেতার পর সাউথ ক্লাব জুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ব্রাজিল-চিনের পর ইতিহাসের পুনরাবৃত্তি কি ইতালির ক্ষেত্রেও হবে? ২০১০-এ ব্রাজিল ও গত বছর চিনের কাছে পিছিয়েও জিতেছিল ভারত। এবারও ডাবলসে রোহন বোপান্না-দ্বিবিজ শরন ৪-৬, ৬-৩ ও ৬-৪ সেটে ইতালির সিমোনে বোলেলি-মাতেয়ো বেরেত্তিনিকে হারানো ২৪ ঘন্টা আগে ভারত দু’টো সিঙ্গলসে হেরে যায়। বোপান্নারা জেতার পর মনে হচ্ছিল কামব্যাক সম্ভব। ফিরতি সিঙ্গলসেও দাঁড়াতে পারলেন না গুণেশ্বরণ। হারলেন ৬-১, ৬-৪ এ। [সাইরাজ বিদায় সিএবি-র, বাংলার নতুন কোচ অরুণ লাল] শুক্রবার প্রথম সিঙ্গলসে হেরেছিলেন রামকুমার রমানাথন। দ্বিতীয় ম্যাচে ফের হারেন ভারতের সবচেয়ে আশা জাগানো খেলোয়াড় প্...