মোবাইলে এই পাঁচটি অ্যাপ আপনাকে রাখতেই হবে
৫ অ্যাপ যা আপনাকে চমকে দেবে। খোঁজ দিল কফিহাউস৷ ফ্রন্টব্যাক: ফোন মে ক্যামেরা দো। মগর পিকচার এক হি। বহুত না-ইনসাফি হ্যায়। ফোনে ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরা থাকা সত্ত্বেও ছবি ওঠে একটাই। ছবি যখন তুলছেন আপনার মুখের এক্সপ্রেশন চাক্ষুষ না করলে কী হয়! তাই ছবি তোলার সময় কেমন লাগছে নিজেকে, দেখতে ডাউনলোড করুন ফ্রন্টব্যাক অ্যাপ। ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা একসঙ্গে কাজ করবে। একটা ছবি নয়, উঠবে দু’টো ছবি। এক সূত্রে বাঁধা পড়ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম! ডিট্টি: একের পর এক মেসেজ টাইপ৷ কিংবা অডিও মেসেজ পাঠিয়ে দেওয়া এখন খুব বোরিং। ডাউনলোড করুন ডিট্টি অ্যাপ। এই অ্যাপ আপনার টাইপ করা মেসেজ পালটে ফেলবে একটা গানে! ব্যাকগ্রাউন্ডে বাজবে আপনার মুড অনুযায়ী মিউজিক। ২৫টি দেশে মিউজিক্যাল অ্যাপ চার্ট লিস্টে ‘ডিট্টি’ এক নম্বরে! মুডিজ ইমোশনস অ্যানালিটিকস: মন ভাল নেই। প্রিয়জনকে বোঝাতে পারছেন না মনের ভিতরে কী চলছে? সমাধানে ডাউনলোড করুন মুডিজ ইমোশনস অ্যানালিটিকস। মাত্র ২০ সেকেন্ড নিজের মনের কথা জানান অ্যাপে। আপনার কথা বলার ভঙ্গিমা, পিচ কিংবা টোনাল ভয়েস শুনে বুঝে ফেলবে আপনার মুড ঠিক কে...