‘কাঁটাতার বসানোর জমি দিচ্ছে না’, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে আক্রমণ রাজনাথের
রাজ কুমার, আলিপুরদুয়ার: অনুপ্রবেশ রুখতে কেন্দ্রকে সাহায্য করছে না রাজ্য সরকার৷ আলিপুরদুয়ারের ফালাকাটার সভামঞ্চ থেকে এ ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাজনাথ সিং৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসানোর প্রয়োজন রয়েছে৷ সে জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল কেন্দ্র৷ কিন্তু রাজ্য জমি দিতে অস্বীকার করে৷ ফলে কেন্দ্র চাইলেও, অনুপ্রবেশ রুখতে আগ্রহ নেই রাজ্য সরকারের৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে৷ রাজনাথের সাফ কথা, “তৃণমূলের রাজ্যে মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়৷” [ ঠাকুরনগরে মতুয়াদের পাশে মোদি, নাগরিকত্ব বিলে চাইলেন তৃণমূলের সমর্থন ] অনুপ্রবেশ ইস্যুতে এর আগেও বিজেপি নেতারা মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন৷ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে এই আক্রমণ নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, এ রাজ্যে বিরোধীদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে প্রায় একশোজন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে৷ নেতাদের...