বছরের শুরুতে ছোটপর্দায় আসছে আমিরের ছবি, টুইট অভিনেতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা জাগিয়েও, দর্শকদের নিরাশ করেছিলেন আমির খান৷ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল তারকাখচিত ‘ঠাগস অফ হিন্দোস্তান’৷ ঠিক তারপরই নতুন সিদ্ধান্ত নিলেন আমির খান৷ বছরের শেষ দিনে একেবারে টুইট করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন মিস্টার পারফেকশনিস্ট৷ নতুন বছরে নাকি তাক লাগাতে চলেছেন আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও৷ বক্স অফিসে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ভরাডুবির পরই দর্শকদের জন্য এই ভাবনা তাঁর৷ আর এই সিদ্ধান্তে আমির সঙ্গে পেয়েছেন এবার স্ত্রী কিরণ রাওকে৷  

স্ত্রীর সঙ্গে সময় কাটানো নাকি শুটিং, বর্ষশেষে কী প্ল্যান আয়ুষ্মানের?

সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন আমির খান৷ সেই ভিডিওতেই নতুন খবরটা জানিয়েছেন তিনি৷ আমির জানিয়েছেন, ‘‘২৬ জানুয়ারি আমার আর কিরণের তৈরি করা একটি ছবি মুক্তি পেতে চলেছে স্টার প্লাসে৷ যা কিনা একেবারে নতুন এক্সপেরিমেন্ট৷ এই ছবি আমাদের মনের খুব কাছের৷ এই ছবির সঙ্গে আমি ও কিরণ পুরোপুরি যুক্ত৷’’ এই ছবিতে থাকবে ‘দিল পে লাগেগি, তভি বাত বানেগি’ এই সংলাপটিও৷ টুইটারে প্রকাশিত ভিডিওয় সেকথা জানান অভিনেতা৷

সুস্থ আছেন কাদের খান, মৃত্যুর গুজব ওড়ালেন ছেলে

কী থাকবে আমিরের এই নতুন ছবিতে? এই প্রসঙ্গে সেভাবে কিছু বলেননি আমির৷ তবে কানাঘুষো শোনা যাচ্ছে, আমিরের নতুন ছবিতেও থাকবে সামাজিক বার্তা৷ ‘রং দে বাসন্তী’-এর সঙ্গে নয়া ভাবনার মিল রয়েছে বলেও গুঞ্জন বি-টাউনে৷ তবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেতা৷ তাঁর একটাই বক্তব্য, ‘‘নতুন ভাবনা তাঁর মনের অত্যন্ত কাছের৷’’ কিরণকে পাশে না পেলে একাজ হয়তো সম্ভব হত না বলেও জানান মিস্টার পারফেকশনিস্ট৷



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শট দেওয়ার পর মনিটরে নিজেকে দেখতেন না বিদ্যা, কেন?

চিকিৎসার জন্য ভিক্ষা করছেন প্রাক্তন সেনা জওয়ান, পাশে দাঁড়ালেন গম্ভীর