শট দেওয়ার পর মনিটরে নিজেকে দেখতেন না বিদ্যা, কেন?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। মেদবহুল চেহারা ছাপিয়ে পর্দায় বরাবরই প্রাধান্য পেয়েছে তাঁর বুদ্ধিদীপ্ত চোখ, ঝকঝকে হাসি ও প্রাণবন্ত অভিনয়। কিন্তু তাও বারবারই চেহারা নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তিনি বিদ্যা বালন। আপাত দৃষ্টিতে এই সব বিষয়ে তাঁকে ‘ডোন্ট কেয়ার’ বলে মনে হলেও সমস্যা ও সমালোচনায় তিনিও যে বিব্রত হন, সে বিষয়ে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, অসুস্থতার কারণে অনেক চেষ্টা করা সত্ত্বেও কখনও রোগা হতে পারেননি তিনি। আর তাই একাধিকবার হেনস্তার শিকারও হতে হয় তাঁকে। আধুনিক সিনেমার বিষয় বদলেছে। চেহারার থেকেও প্রাধান্য পেয়েছে বুদ্ধিদীপ্ত অভিনয়। তাই এত সমালোচনার পরেও তাঁর নায়িকা হওয়ায় বিশেষ সমস্যা হয়নি। কিন্তু অল্প বয়স থেকেই ওজন কমানো নিয়ে সাধারণ মানুষের উপদেশ শুনতে হয়েছে। এটা যে সব সময় ভাল লাগত তা নয়। তাই নিয়মিত ব্যায়াম করে রোগা হওয়ার চেষ্টা করতেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু ছোটবেলা থেকেই হরমোনের অসুখে আক্রান্ত হওয়ার কারণে রোগা হওয়া হয়নি। একটা সময় ব্যায়ামে হরমোনের সমস্যা কিছুটা কমলেও পরে...
Comments
Post a Comment