বাজেট ২০১৯ LIVE Updates: জনমোহিনী নাকি বাস্তবমুখী, কী আছে গোয়েলের ঝুলিতে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   লোকসভা  ভোটের আগে শেষ বাজেট মোদি সরকারের। অরুণ জেটলির অসুস্থতার জন্য লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল। ভোটের আগে শেষ বাজেটে একাধিক জনমোহিনী প্রকল্প ঘোষণার সম্ভাবনা। সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন…

  • বাজেটের আগেই সংসদে বিক্ষোভ টিডিপি সাংসদদের। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাখেচ্ছেন তাঁরা।
  • লোকসভার আগে মানুষের মন পেতে অবাস্তব প্রকল্প ঘোষণা করতে পারে কেন্দ্র, দাবি লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের।
  • বাজেট পেশের আগে চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স বেড়েছে ১৫১ পয়েন্ট, আপাতত সেনসেক্স ৩৬ হাজার ৮০৮. ১৩ পয়েন্টে।
  • সকাল ১০ টায় সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়েল। 



Bengali News Bengali News via Sangbad Pratidin

Comments

Popular posts from this blog

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

শট দেওয়ার পর মনিটরে নিজেকে দেখতেন না বিদ্যা, কেন?

বিদায়বেলায় শীতের ছক্কা, এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি